ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:১৪, ৬ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গল

গ্যাস ফিলিং করার সময় আগুন লেগে পুড়ে গেছে তিনটি অটোরিকশা

শ্রীমঙ্গলে গ্যাস পাম্পে আগুন লেগে পুড়ে গেছে অটোরিকশা

শ্রীমঙ্গলে গ্যাস পাম্পে আগুন লেগে পুড়ে গেছে অটোরিকশা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্যাস ফিলিং করার সময় আগুন লেগে পুড়ে গেছে তিনটি অটোরিকশা। উপজেলার ঢাকা-সিলেট সড়কে কালাপুর এলাকার সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে এ ঘটনাটি ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে এই ঘটনাটি ঘটে। 

ফিলিং স্টেশন সূত্রে জানায়, বুধবার বিকেলে কালাপুর এলাকার মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস লোড করার সময় ব্যবহৃত নজেল (পাইপ) সিলিন্ডারে প্রবেশ করানোর সাথে সাথে বিকট শব্দ হয়। তারপর হঠাৎ করে নজেলটি শব্দ করে ফেটে যায়। নজেল থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। 

ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশার মালিক নুর মিয়া বলেন, গাড়িতে থাকা দুজন যাত্রীকে নিয়ে আমি দ্রুত সিএনজি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাই। এসময় আমার সিএনজির পেছনে ও অপর পাশে থাকা দুটি অটোরিক্সা গ্যাস দেওয়ার মেশিনে আগুন ধরে পুড়ে যায়।

মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন লাগার খবর শুনে আসেন। তিনি বলেন, সাধারণত গ্যাস পাম্পে আগুন লাগলে কেউ এগিয়ে আসে না। ভয়ে দূরে সরে যায়। আমি দ্রুত সেখানে গিয়ে পাম্পে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে গ্যাস পাম্পের ডিসপেন্সার মেশিন, নজেল, ওয়্যারিংসহ অনেক কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে।

শ্রীমঙ্গলে গ্যাস পাম্পে আগুন লেগে পুড়ে গেছে অটোরিকশা

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুল হক রাজন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগান কারণ আমরা অনুসন্ধান করে দেখছি। 

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়