কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২৩:৪০, ৭ জানুয়ারি ২০২১
বিদ্রোহী প্রার্থী হওয়ায় দ্বিতীয়বারের মতো দল থেকে বহিষ্কৃত ইউনুছ
শফি আলম ইউনুছ
কুলাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাননি বর্তমান মেয়র শফি আলম ইউনুছ। ফলে এবারের নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বারের মতো বহিষ্কার করা হয়েছে ইউনুছকে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।
জানা গেছে, ২০১৫ সালে কুলাউড়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন শফি আলম ইউনুছ। সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন তিনি। ওই সময় বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। যদিও পরে তাকে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।
এদিকে আগামী ১৬ জানুয়ারির পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন মেয়র শফি আলম ইউনুছ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও শফিউল আলম শফি। কিন্তু দলীয় কেন্দ্রের মনোনয়ন বোর্ড অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে কুলাউড়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেন।
নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে আবারও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন মেয়র শফি আলম ইউনুছ। ইউনুছের এমন সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগ তার সদস্যপদ বাতিল করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৩(১১) ধারা মোতাবেক শফি আলম ইউনুছের সদস্যপদ বাতিল করা হয়েছে। শফি আলম ইউনুছের বাতিলের কপির অনুলিপি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























