ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ৮ জানুয়ারি ২০২১

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিদ্রোহী প্রার্থীর মতবিনিময় সভা

বিদ্রোহী প্রার্থীর মতবিনিময় সভা

বিদ্রোহী প্রার্থীর মতবিনিময় সভা

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেয়র পদে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন তার নির্বাচনী কার্যালয়ে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বলেন, তিনি ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। তখন তিনি মেয়র পদে নির্বাচন না করে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। সে সময় দলীয় নেতৃবৃন্দ তাকে আশ্বাস দিয়েছিলেন পরবর্তী পৌর নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হবে। এবারও তিনি দলীয় মনোনয়নের জন্য আবেদন করে বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, কমলগঞ্জ পৌরসভার দলীয় তৃণমূলের নেতাকর্মীরা তার সাথে আছেন। তাদের দাবিতে তিনি এবার বাধ্য হয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন। তিনি বিশ্বাস করেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি মেয়র হিসেবে জয় লাভ করবেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে পরবর্তীতে দল কি সিদ্ধান্ত নেয় তখন ভেবে দেখা যাবে বলে তিনি জানান।

এসময় সভায় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আনোয়ার হোসেনের ছোট ভাই সাবেক কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়