ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫৮, ৮ জানুয়ারি ২০২১

কমলগঞ্জে নৌকার পক্ষে বিশাল মিছিল ও পথসভা

সংগৃহীত

সংগৃহীত

পৌরসভা র্নিবাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নৌকার পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে  বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৭ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার গণমিছিলে যোগ দিতে বৃহস্পতিবার বিকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নৌকার সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভা এলাকার নির্বাচনী কার্যালয়ের সামনে সমবেত হয়।

হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে মিছবাউর রহমানের নেতৃত্বে বিশাল মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা ও পরবর্তীতে ভানু গাছ চৌমোহনীতে পথসভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবালের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীনের সঞ্চালনায় পথ সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, নির্বাচনী সদস্য সচিব উপজেলার সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ ও মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সাকের আলী, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী।

বক্তারা বলেন, নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়ন ধরে রাখতে আগামী ১৬ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার আহবান জানান তারা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়