ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

ইমন আহমদ

প্রকাশিত: ১২:৩২, ৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:৩৫, ৯ জানুয়ারি ২০২১

পাঠকের কলাম

জুবেল স্মরণে ১৮ নম্বর জার্সি গায়ে মাঠে সিএফ ইউনিটি ক্লাব

জুবেল স্মরণে ১৮ নম্বর জার্সি গায়ে মাঠে সিএফ ইউনিটি ক্লাবের ক্রিকেটাররা

জুবেল স্মরণে ১৮ নম্বর জার্সি গায়ে মাঠে সিএফ ইউনিটি ক্লাবের ক্রিকেটাররা

মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে প্রয়াত ক্রিকেটার জুবেল স্মরণে ১৮ নম্বর জার্সি গায়ে খেললেন সিএফ ইউনিটি ক্লাবের সদস্যরা।

মৌলভীবাজার জেলার সবার পরিচিত ও সিপিএএম এর আইডল ক্রিকেটার ছিলেন জুবেল। গত বছরের ১৯ জুন সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা যান তিনি।

ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অফ মৌলভীবাজার (সিপিএএম) তার স্মরণে মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে জুবেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৮ আয়োজন করে।

জুবেল প্রতিটি টুর্নামেন্টে ১৮ নম্বর জার্সি পরে ক্রিকেট খেলতো। তাই জুবেলের প্রতি সম্মান ও স্মৃতি ধরে রাখেতে সিএফ ইউনিটি ক্লাবের প্রতিষ্ঠাতা জাবেদ আহমদ সিদ্ধান্ত নেনে ক্লাবের সকলের জার্সি নাম্বার ১৮ পরে সিপিএএম এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামার। 

জাবেদ আহমদ বলেন, ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই সিএফ ইউনিটি ক্লাব প্রতিষ্ঠা করি। খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজ ও ক্রিকেটের সাথে যুক্ত ব্যক্তিদের সম্মান জানানোর অভিপ্রায় থাকে সিএফ ইউনিটি ক্লাবের।

জাবেদ আহমদ বলেন, জেলা ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ সবার প্রিয় সদ্য প্রয়াত জুবেল-এর প্রতি সম্মান ও ভালবাসা প্রকাশ করার জন্য এবারের সিপিএএম টুর্নামেন্টে আমরা সিএফ ইউনিটি ক্লাবের সকল ক্রিকেটারদের জার্সি নাম্বার ১৮ অর্থাৎ জুবেল এর নাম্বার ১৮ পরিয়ে মাঠে নামি। উদ্বোধনী ম্যাচের পুরোটা সময় মাঠ ছিল জুবেলের স্মৃতিতে জড়ানো। জুবেল বেঁচে থাকবে আমাদের মাঝে যুগ যুগ। আমাদের ক্লাবের পক্ষ থেকে জুবেলের নামে ও ১৮ নাম্বারের জার্সি তুলে দেন মাঠে উপস্থিত অতিথীরা জুবেলের ভাই জুয়েলের হাতে। জুবেল মৌলভীবাজারের ক্রিয়া অঙ্গণে অমর হয়ে থাকবে। সবাই তার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

১৮ নম্বর জার্সি গায়ে মাঠে সিএফ ইউনিটি ক্লাবের খেলোয়াড়রা

সিএফ ইউনিটি ক্লাবের খেলোয়াড়রা হলেন- জাবেদ আহমদ (অধিনায়ক), নাসির আহমেদ (সহ-অধিনায়ক), ইমন আহমদ (ম্যানেজার), তানভীর আহমদ, আব্দুল আহাদ, রায়হান আহমদ, শাকিল আহমদ, হাসন আলী,হাবিবুর রহমান, কাইয়ুম আলী, তামিম আহমদ, হুসাম আহমদ, শাহেদ আহমদ, শাফায়াত আহমদ,মাসুম আহমদ, আনামুল আহমদ।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়