মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:০০, ৯ জানুয়ারি ২০২১
শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন
গ্রুপ স্টাডির কথা বলে বৃহস্পতিবার মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকাহকে নিজ বাসায় নিয়ে যায় তার বন্ধু দিহান। সেখানে আনুশকাহকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরই মধ্যে দিহানকে আটক করেছে পুলিশ। এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
এই ঘটনাসহ সারাদেশে ঘটা নারী নির্যাতনের বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টায় শহরের চৌমোহনায় সংগঠনের সভাপতি ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াৎয়ের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক রাজিব সূত্র ধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক এডভোকেট মইনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা বিশ্বজিত নন্দী, জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক অনন্ত দাস অর্ণব, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আয়শা আক্তার নওমী।
মানববন্ধনে বক্তারা জোরালো আন্দোলন গড়ে তুলে নারী নির্যাতন ও ধর্ষণ রূখে দাঁড়ানোর আহবান জানান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























