শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:০৫, ৯ জানুয়ারি ২০২১
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি বিশ্বজ্যোতি, সম্পাদক ইমাম
সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. ইসমাইল মাহমুদ পেয়েছেন ৫ টি ভোট।
শনিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সুয়েব হোসন চৌধূরী। এ সময় সকল প্রার্থী, ও প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে চলে ভোটগ্রহণ।
সহ- সভাপতি পদে দীপংকর ভট্টাচার্য লিটন পেয়েছেন ১২ টি ভোট, কাওছার ইকবাল পেয়েছেন ১১ টি ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী আতাউর রহমান কাজল পেয়েছেন ৫ টি ভোট। বাকি ১২ জন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক- ইয়াসিন আরাফাত রবিন ও এম এ রকিব, কোষাধ্যক্ষ-সৈয়দ ছায়েদ আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) এম এ মুসলিম চৌধূরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মামুন আহমদ, সাধারণ সদস্য-মো. আব্দুর রব, সরফরাজ আলী বাবুল, সনেট দেব চৌধূরী, সৈয়দ মোহাম্মদ আলী ও আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই।
আইনিউজ/তোফায়েল পাপ্পু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























