কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:২৮, ৯ জানুয়ারি ২০২১
কমলগঞ্জে নৌকার পক্ষে অটোরিকশা মিছিল
অটোরিকশা মিছিল
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলগঞ্জ পৌরসভা নিবার্চন। এ উপলক্ষে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছে কমলগঞ্জ অটোরিকশা সমিতি।
শনিবার (৯ জানুয়ারি) বেলা ২টায় পৌরসভা এলাকায় নৌকার সমর্থনে অটোরিকশা মিছিল বের হয়। মিছিলে তিন শতাধিক অটোরিকশা অংশগ্রহণ করে।
এ সময় অটোরিকশা সমিতির নেতৃবৃন্দরা বলেন, আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে। নির্বাচনকে সামনে রেখে আমরা অটোরিকশা শ্রমিকরা এই মিছিলের আয়োজন করেছি।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. জুয়েল আহমেদ বলেন, এ নির্বাচনে দলীয় দুই বিদ্রোহী প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন। তারপরও সাধারণ ভোটাররা তার পক্ষে রায় দিবেন বলে তিনি আশাবাদী।
এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেই মিছিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নৌকার সমর্থকরা অংশগ্রহণ করেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























