মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৩৭, ১০ জানুয়ারি ২০২১
সেবা সপ্তাহে দুস্থদের মাঝে র্যাবের খাদ্য বিতরণ
দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করছে র্যাব
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সারাদেশে চলছে র্যাব সেবা সপ্তাহ। এ উপলক্ষে মৌলভীবাজারে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
‘র্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের ষষ্ঠ দিনে রোববার (১০ জানুয়ারি) সদর উপজেলার জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচী পালন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উদ্যোগে সিপিসি-২ কমান্ডার এএসপি আফসান আল আলম দেড়শ জন দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজুসহ র্যাবের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের উদ্যোগ নিয়েছে র্যাব। তাদের কর্মসূচীর মধ্যে রয়েছে গরীব দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























