ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ১০ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৪২, ১০ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচন

প্রার্থীতা প্রত্যাহার করলেন সাইফুর রহমান বাবুল

মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিচ্ছেন সাইফুর রহমান বাবুল

মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিচ্ছেন সাইফুর রহমান বাবুল

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নৌকা মার্কার সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

রোববার (১০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকতা মামুনুর রশীদ।

এ ব্যাপারে সাইফুর রহমান বাবুল আইনিউজকে জানান, নৌকার সমর্থনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

জানা গেছে, রোববার দুপুরে সাইফুর রহমান বাবুলের বাসায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সহ-সভাপতি আজল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), দুপুরের খাবার খান। খাবার খেয়ে সবাই একসাথে রির্টানিং অফিসারের কাছে গিয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।   এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হক, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

রোববার (১০ জানুয়ারি) সাইফুর রহমান বাবুলের কুসুমবাগস্থ বাসায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সম্মানে প্রীতিভোজ 

রির্টানিং অফিস সূত্রে জানা গেছে, সাইফুর রহমান বাবুল ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো মেয়র প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন নি।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ রোববার (১০ জানুয়ারি)।  ১১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানা গেছে। 

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৮ কেন্দ্রে ১২৫ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়