জুড়ী প্রতিনিধি
আপডেট: ২০:০৫, ১০ জানুয়ারি ২০২১
খেলতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ক্রিকেটারের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ীতে খেলতে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২৪) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সামনে স্মরণ রায় ব্রিজের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হোসাইন হাসনাবাদ এলাকার চেরাগ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২ টার দিকে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হোসাইন গুরুতর আহত হয়। স্থানীয়রা সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, হোসাইন আহমদ ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জুড়ীর একজন নিয়মিত ক্রিকেটার। রোববারও তাঁর খেলা ছিল। কিন্তু খেলতে যাওয়ার আগেই সে সড়কে প্রাণ হারাল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আইনিউজকে বলেন, পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ। নতুন সড়কে নিম্নমানের কাজ করায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আইনিউজ/এবি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























