মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২০, ১১ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিতে লড়াই
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপিতে। সোমবার (১১ জানুয়ারি) প্রতীক বরাদ্ধের মধ্য দিয়ে মাঠে ভোটযুদ্ধে নামবেন নৌকা বনাম ধানের শীষের প্রার্থী।
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইফুর রহমান বাবুল দলীয় প্রার্থীর সমর্থনে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।
ফলে মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমানের সাথে বিএনপি থেকে লড়বেন সাবেক পৌর কাউন্সিলর অলিউর রহমান। ২০১৬ সালে গত পৌর নির্বাচনেও ফজলুর রহমানের সাথে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অলিউর রহমান।
এবারের লড়াইটা হবে দুই দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে। উল্লেখ্য মেয়র ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অলিউর রহমানও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তবে মৌলভীবাজার পৌরসভায় মেয়র ফজলুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁকে অপ্রতিদ্বন্দ্বি হিসেবেই দেখছেন ভোট বিশ্লেষকরা।
২০১৬ সালে পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন ফজলুর রহমান। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে এখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কোদালিছড়া সংস্কার, বাসাবাড়ির মালিকদের বুঝিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার দেয়াল ভেঙ্গে সড়ক প্রশস্তকরণ, ফুলে ফুলে সু-শোভিত প্রবীণাঙ্গণ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্লিন সিটি উদ্যোগ ইত্যাদি।
এদিকে অলিউর রহমান মৌলভীবাজার পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর। ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত। বিগত নির্বাচনের পর স্বপরিবারে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। নির্বাচন করেত তিনি অতি সম্প্রতি দেশে আসেন।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার সাথে মৌলভীবাজার পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় পর্যায়ে পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ছিলো গতকাল রোববার (১০ জানুয়ারি)। ৬৪টি পৌরসভার সব কটিতেই ব্যালট পেপারে ভোট হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























