মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:৪২, ১১ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার পৌরসভায় কাউন্সিলর প্রার্থী যারা
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র বাছাই ও বাতিল, বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে কাউন্সিলর পদে বৈধ প্রার্থীদের তালিকা চুড়ান্ত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) ছিলো মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন। এদিনে কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডে সৈয়দ মমসাদ আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মো. মাসুদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ। এই ওয়ার্ডে মনোনয়ন বাতিল হওয়া সৈয়দ আবু ইকবাল আপিল না করায় মো. মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইর সময় ৮ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। এরমধ্যে ৯ নং ওয়ার্ডে সৈয়দ আবু ইকবাল এবং ৫ নং ওয়ার্ডে জায়েদ হোসেন আপিল করেন নি। বাকি ছয়জন কাউন্সিলর প্রার্থী আপিল করলে ছয়জনই প্রার্থীতার বৈধতা ফিরে পান।
সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী যারা
১ নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন সাংবাদিক অ্যাডভোকেট পার্থ সারথী পাল, পারভেজ আহমদ, শহীদ মিয়া, শাশ্বত ব্রহ্ম রনি ও মো. ওয়াহিদ।
২নং ওয়ার্ড : এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর মো. আসাদ হোসেন মক্কু ও মো. পিন্টু আহমদ।
৩ নং ওয়ার্ড : এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেন, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ ও রুবেল আহমদ।
৪ নং ওর্য়াড : এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ কাউন্সিলর প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ঐতিহ্যবাহী ম্যানেজার স্টলের স্বত্ত্বাধিকারী সুমেশ দাস যিশু, সাবেক ছাত্রলূিগ নেতা মো. মতিউর রহমান মতিন এবং সালেহ আহমদ পাপ্পু।
৫ নং ওয়ার্ড : কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বর্তমান কাউন্সিলর ফয়সল আহমদ, দেলওয়ার হোসেন, মো. আবুল কাশেম। আপিল না করায় প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পরেছেন মনোনয়ন বাতিল হওয়া জায়েদ হোসেন।
৬ নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বর্তমান কাউন্সিলর জালাল আহমদ, শামীম আহমদ ও মো সাহিন মিয়া।
৭ নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন আনিছুজ্জামান (বায়েছ), মো. জাকির হোসেন রাজা, সহিদুল ইসলাম, সারওয়ার মজুমদার ইমন ও মো. লাভলু আহমদ।
৮নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন সৈয়দ সেলীম হক ও মো. সাজ্জাদ আহমেদ।
৯ নং ওর্য়াড : এই ওয়ার্ডে একক বৈধ প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বিজয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. মাসুদ।
সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী যারা
১ নং সংরক্ষিত ওর্য়াড (১, ২ ও ৩ নং ওয়ার্ড) : নারী কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন রোববান বেগম, নুরুন্নাহার, নাজমা বেগম, এ.এস কাঁকন (আছমা আক্তার) ও শ্যামলী সুত্রধর।
২ নং সংরক্ষিত ওর্য়াড (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) : নারী কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বর্তমান কাউন্সলর শ্যামলী দাশ পুরকায়স্থ, জাহানারা বেগম।
৩ নং সংরক্ষিত ওর্য়াড (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) : নারী কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন শিল্পী বেগম, পারভীন আক্তার ও জিমি আক্তার।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার সাথে মৌলভীবাজার পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় পর্যায়ে পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ছিলো গতকাল রোববার (১০ জানুয়ারি)। ৬৪টি পৌরসভার সব কটিতেই ব্যালট পেপারে ভোট হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























