মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫৪, ১২ জানুয়ারি ২০২১
সীমিত করা হলো শাহ মোস্তফা (রহ.) এর ৬৮০তম উরস
শাহ মোস্তফা (রহ.) দরগা
এবার হবে না মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রহ.) এর মেলা। করোনা পরিস্থিতির কারণে সীমিত করা হয়েছে মৌলভীবাজারের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রহ.) এর ৬৮০তম উরস মোবারক।
এ বিষয়ে মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ বলেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবারের ঐতিহ্যবাহী শাহ মোস্তফার উরস সীমিত করা হয়েছে। মেলা হবে না তবে সরকার থেকে অন্যান্য আয়োজন যেমন মিলাদ মাহফিল, গরু জবাই, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণের অনুমতি রয়েছে। কিন্তু সব কিছুই জনসমাগম এড়িয়ে সরকারি নির্দেশনা মতোই পালন করবেন বলে জানান তিনি।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উরস কর্তৃপক্ষ আইনিউজকে জানায়, প্রতি বছর ১৪ জানুয়ারি মিলাদ মাহফিল ও গরু জবাইয়ের মাধ্যমে এই উরসের শুরু হয়। পরদিন সকল স্থরের মানুষের মাঝে গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। এরপর বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী এই উরুসের সমাপ্তি ঘোষণা করা হয়। এই বছর সবই হবে কিন্তু জনসমাগম এড়িয়ে তারা উরস পালন করবেন।
উল্লেখ্য, সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ছিলেন হযরত শাহজালাল (রহ.) শিষ্য। তিনি মৌলভীবাজার এলাকায় শাহজালালের অনুপ্রেরণায় প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। প্রতি বছর তার সমাধিস্থলে এই উরস আয়োজিত হয়।
উরস উপলক্ষে প্রতিবছর দরগাহ মহল্লা এলাকায় টানা ৩দিন মেলা আয়োজিত হয়। মেলায় দূরদুরান্ত থেকে আসেন হাজারো দর্শনার্থী। মেলায় পাওয়া যায় তবে উল্লেখযোগ্য হল আসবাবপত্র। মেলায় আসবাবপত্র অনেক কম দামে বিক্রি হয় আর সেগুলো আসে আশেপাশের জেলা থেকে।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























