ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৪, ১১ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচন

মৌলভীবাজারে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

সোমবার (১১ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকতা মামুনুর রশীদ তাঁর কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলুর রহমানকে নৌকা ও বিএনপি প্রার্থী অলিউর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়ছে।

পরবর্তীতে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ নিয়ে লটারি করা হয়।

মৌলভীবাজার পৌরসভায় এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।   

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৮ কেন্দ্রে ১২৫ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়