ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:১০, ১১ জানুয়ারি ২০২১

প্রতীক বরাদ্দের পর ফজলুর রহমানের জনসংযোগ

ফজলুর রহমানের জনসংযোগ

ফজলুর রহমানের জনসংযোগ

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ২ মেয়র, ২৭  সাধারণ কাউন্সিলর  এবং ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর  প্রার্থীর মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে জনসংযোগে নেমে পড়েছেন মেয়র প্রার্থী মো. ফজলুর রহমান।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র মো. ফজলুর রহমান জনসংযোগ শুরু করেন।   

জনসংযোগকালে শহরের চৌমোহনা চত্ত্বর থেকে সেন্ট্রাল রোড ‘নৌকা, নৌকা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে। 

জনসংযোগে ফজলুর রহমানের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বড়লেখার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।

এ সময় মো. ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ, তাই এবার আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। 

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।   

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়