মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন
সেশনজটসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা কার্যক্রমের কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আজিজুর রহমান, প্রতিক ধর, কানাই লাল দাশ, ফাহমিদা আক্তার, সাব্বির রহমানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। যদি অনলাইনে ক্লাস করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। থিওরি পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে প্র্যাকটিক্যাল শর্ট সিলেবাসে নিতে হবে।
তারা বলেন, পলিটেকনিককে সেশনজট থেকে আটকাতে হবে। দ্রুত ক্লাস এবং পরীক্ষা শুরু করার আহবান জানান তিনি। তারা আরোও জানায়, আগামী ৩দিনের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবে।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























