মৌলভীবাজার প্রতিনিধি
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠিকভাবে যাত্রা শুরু করলো বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ। সিলেট বিভাগের ত্রিপুরা গ্রামের প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের নব কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি হলে এ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনক দেববর্মাকে সভাপতি এবং সুমন দেববর্মাকে সাধারণ সম্পাদক এবং প্রবীর দেববর্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এসময় নব গঠিত কমিটির শপথ গ্রহণ করানো হয়।
জনক দেববর্মার সঞ্চালনায় গ্রামের হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল এবং বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক রণজিৎ দত্ত জনি উপস্থিত ছিলেন।

নব কমিটির সভাপতি জনক দেববর্মাকে এবং সাধারণ সম্পাদক সুমন দেববর্মা
সভায় প্রতিনিধিরা সিলেট বিভাগের ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন। সভা শেষে নবগঠিত বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের ৩১সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিক যাত্রা এবং শপথ গ্রহন অনুষ্টিত হয়।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভার আহ্বায়ক জনক দেববর্মা ও সুমন দেববর্মা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী,বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি পংকজ কন্দ, ক্ষীরোদ দেববর্মা, ডলুছড়া ত্রিপুরা গ্রামের নারীনেত্রী মায়া রানী দেববর্মা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সজিব দেববর্মা, যুবরাজ দেববর্মা প্রমুখ।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























