কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:১৭, ১১ জানুয়ারি ২০২১
ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযান
নিরাপদ খাদ্য নিশ্চিতে মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ জানুয়ারি) উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল আমীন।
অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজারের জেবিএল ফার্মেসিকে দেড় হাজার টাকা, নূরজাহান ভেরাইটিজ স্টোরকে দুই হাজার টাকা ও বিমানবন্দর সড়কের রাজমহলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মো. আল আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপদ খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সঠিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























