কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২১, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২১, ১১ জানুয়ারি ২০২১
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগ নেতা আনোয়ার বহিষ্কার
মো.আনোয়ার হোসেন
মৌলভীবাজার জেলা যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। আনোয়ার হোসেন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
সোমবার (১১ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুর ইসলাম খান স্বাক্ষরিত একটি নির্দেশনায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হওয়ায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্র ২২ (ক) ধারায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে সামস পরশের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি পদ থেকে মো. আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























