মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৪৩, ১২ জানুয়ারি ২০২১
দশম বর্ষে পা দিল ‘রেডিও পল্লীকণ্ঠ’
সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও 'রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার' নয় বছর পেরিয়ে দশম বছরে পা দিয়েছে। স্বল্প পরিসরে মঙ্গলবার (১২ জানুয়ারি) 'রেডিও পল্লীকণ্ঠ'র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার রেডিও পল্লিকণ্ঠ কার্যালয়ে এ উপলক্ষে আয়জিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রধান শাশ্বতী বিপ্লব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এবং রেডিওপল্লীকণ্ঠের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. আজিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও ইনচার্জ কমিউনিটি রেডিও প্রজেক্ট, ব্র্যাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবদুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা-তুজ জোহরা, মোস্তাক আহমেদ, চ্যানেল 'এস' এর বার্তা প্রধান খালেদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন,মার্কেটিং অফিসার দুলাল রায়, কারিগরী প্রযোজক হিমাদ্রি রায় শুভ্র, হিসাবরক্ষক রুমানা আক্তারসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























