ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:১৫, ১২ জানুয়ারি ২০২১

বের হয়েছিলেন বাজারের উদ্দেশ্যে, মিললো লাশ

শামীম আহমদ

শামীম আহমদ

বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপি সদস্য শামীম আহমদ। কিন্তু পরের দিন মিললো তার লাশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা দুইটার দিকে ইউনিয়নের কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ডের পাশের একটি পুকুর পাড়ে তার লাশ উদ্ধার করে। মৃত শামীম ইউনিয়নের দৌলতপুর গ্রামের জছির আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউপি সদস্য শামীম আহমদ বাজারের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে তার মুঠোফোনে কল করেন এবং বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকেন।

সকালে নয়টার দিকে স্থানীয় লোকজন কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ডের পাশের একটি পুকুর পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি তার স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

জানা গেছে, শামীম আহমদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাই ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

একই তথ্য জানিয়েছেন নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, পুকুর পাড়ে ইউপি সদস্য শামীম আহমদের লাশ পাওয়া গেছে।  ইউপি সদস্য শামীমের পরিবারের সাথে আমার কথা হয়েছে। 

নিহত ইউপি সদস্য শামীম আহমদের চাচতো ভাই দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, আমাদের কারও কোনো অভিযোগ নেই।

শামীমের সাথে কারও শত্রুতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তা ঠিক জানা নেই। যেহেতু পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে তিনি কীভাবে মারা গেছেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বলেন, ইউপি সদস্য শামীম আহমদের লাশ একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনের কাছ থেকে শোনেছি তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন বলে। তারপরও তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়