ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩২, ১২ জানুয়ারি ২০২১

জমি নিয়ে বিরোধ, গৃহনির্মাণ কাজে ১৪৪ ধারা জারি

সংগৃহীত

সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে করা মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি গৃহনির্মাণ কাজে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার গোপালনগর গ্রামে।

নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগরে মোট ৬.১৫ একর জমির মালিক আব্দুল সত্তারের স্ত্রী আঞ্জুমানা আরা বেগম। সেই জমির মালিকানা দাবি করে একই গ্রামের আব্দুল করিমের সন্তান ইন্তাজ মিয়া, সুলতান মিয়া, রহিমা বেগম ও মনোয়ারা বেগম।

এদিকে সম্প্রতি ইন্তাজ মিয়ার নেতৃত্বে সেই জমিতে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু হয়। এই ঘটনায় আঞ্জুমানা আরা বেগম বাদি হয়ে মামলা করেন।  

মামলার জেরে গত ১০ জানুয়ারি উভয় পক্ষকে ভূমিতে প্রবেশ না করার নির্দেশনা দিয়ে ১৪৪ ধারা জারি করে নোটিশ প্রদান করেছেন কমলগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া।  

এ ব্যাপারে সুলতান মিয়া জানান, আমাদের ভূমিতে গৃহ নির্মাণ কাজ চলছে। নিচ থেকে ভিটে মাটি পর্যন্ত কাজ শেষ। এখন হঠাৎ করে এসে পুলিশ নোটিশ প্রদান করে ১৪৪ ধারা জারি করেছে। এখন আর কাজ করা যাবে না। এ বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

কমলগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া সাংবাদিকদের জানান, বাদির আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করে নোটিশ প্রদান করা হয়েছে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়