শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:৪৫, ১৩ জানুয়ারি ২০২১
এক বাঘাইড়ের দাম ১ লাখ ২০ হাজার টাকা!
মেলায় উঠা বাঘাইড় মাছ
মৌলভীবাজারের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে জমে উঠেছে চিরাচরিত মাছের মেলা। মাছপ্রেমিদের রসনার বিলাস মেটাতে বাজার ভরা এখন দেশি মাছ।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের মাছ বাজারে নানা জাতের মাছ দেখা গেছে। সর্বাধিক বড় মাছটি উঠেছে বাঘাইড়। যার ওজন ৭৫ কেজি। বিশালাকৃতির এই বাঘাইড় মাছটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
বিক্রেতা হাফিজ মিয়া বলেন, দাম সামান্য কম পেলে ছেড়ে দেব। শ্রীমঙ্গলের মাছের মেলার জন্য এই মাছটি আমি কিশোরগঞ্জের ভৈরব থেকে এনেছি।
আরেক মাছ ব্যবসায়ী গণি মিয়া বলেন- রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতল ইত্যাদি বহু টাকার মাছ শ্রীমঙ্গলের এ উৎসব উপলক্ষে কিনেছি। এখন চিন্তায় আছি যে ভালো দাম পাবো কি না? ভালো দামে বিক্রি না করতে পারলে লাভের মুখ দেখবো না।
এদিকে, ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন।
বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আর অন্যান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে।
এদিকে মাছের মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। তবে করোনার জন্য মাছের মেলাতে এবার তেমন কোন বড় আকারের মাছ উঠেনি।
শহরের এক ব্যবসায়ী জানান, ৭৫ কেজি ওজনের বাঘাইড় এ বছর বাজারে ওঠা বড় আকৃতির মাছ। মাছের সঙ্গে বাঙালির সখ্যতা আদিকাল থেকে। সেই ধারাবাহিকায় এবারও বসেছে মাছের মেলা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























