রণজিৎ জনি, মৌলভীবাজার
আপডেট: ২২:৩৪, ১৩ জানুয়ারি ২০২১
বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অলিলা গ্রুপের মতবিনিময় সভা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে যুব সমাজের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সময় কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনাও দেয়া হয়।
বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহাজান খান।

সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, ‘বেকার সমস্যা যেমন ব্যক্তির উপর অভিশাপস্বরূপ তেমনি দেশ এবং জাতি কিংবা দেশের অর্থনীতির উপরও অভিশাপস্বরূপ। বাংলাদেশের যাবতীয় জটিল সমস্যাগুলোর মধ্যে বেকার সমস্যা অন্যতম।’
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষি প্রধান দেশ যেখানে শতকরা ৬১ ভাগ লোক শিক্ষিত। সেখানে যদি অসংখ্য মানুষ কর্মহীন বা বেকার হয়ে পড়ে তাহলে দেশের সংকট কোন স্তরে গিয়ে পৌঁছাবে তা বলাই বাহুল্য।

এ সময় জিল্লুর রহমান কামারচাক ইউনিয়নের শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়ার কথাও জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহিম খান, সিলেট আরওআই আরজদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নুর (লাল মিয়া), জাবালে নুর ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওলিউর রহমান, অলিলা গ্রুপের পরিচালক ও ৪ নং ইউপি সদস্য মো. জিয়াউর রহমান জিয়া, মো. জহিরুল ইসলাম বাবু, ছায়াদ আহমদ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























