ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩২, ১৪ জানুয়ারি ২০২১

সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

সংগৃহীত

সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ফুলতলা সীমান্তের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা অবস্থিত। সম্প্রতি বিএসএফ তাদের সীমান্তের ৭০০ মিটার জায়গায় শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরের পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়। পরে বিজিবি'র বাধায় কাজ বন্ধ হয়। 

এমন পরিস্থিতিতে বিএসএফ এবং বিজিবি দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিন দুইপক্ষের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। 

বৈঠকে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বললে বিএসএফ তাতে সম্মত হয়। অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে বিজিবির ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসারে শূন্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের কথা। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ কারণে জরুরিভাবে পতাকা বৈঠক ডেকে তারা বিএসএফের কাছে আপত্তি জানান। এই ঘটনায় পরে দুইপক্ষই তাদের টহল জোরদার করেছে।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়