কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফ্রি মেডিকেল ক্যাম্প
মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর ছাত্র সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তায়েফ আহমদের সঞ্চালনায় ও অধ্যক্ষ আইয়ূব আলীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মোছা: রোহিনা আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সামাদ সমাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন হুমাইয়ূন কবির, এনামুল হক এমরাজ, আবেদুর রহমান আবেদ, সোহেল আহমেদ, ডা. জিল্লুল হক মামুন ও সাংবাদিক আলমগীর হোসেন।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন শমশেরনগর ছাত্রসমাজের সভাপতি মাহফুজ আহমদ ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী নাবিল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. তানভীর আহমেদ, ডা. আলী রাজা সুন্নাহ ও ডা. ওমর আহমদ।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























