ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ০০:০৩, ১৫ জানুয়ারি ২০২১

‘স্বজন’র ৪র্থ বর্ষপূর্তি, স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বজন' চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা দিয়েছে। ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদমপুরের তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে  দিনব্যাপী এসব আয়োজনের উদ্বোধন করেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল আহাদ।

১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এরপর বিকেলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের আহবায়ক শেখ জাকির হোসেন পলাশের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল আহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাব সহ-সভাপতি সাব্বির এলাহী, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, সাংবাদিক শাহিন মিয়া, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইসলামপুরের সম্পাদক আহমেদ রাসেল, সমাজসেবক মইনুল ইসলাম ও সাদেক হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বজন' দীর্ঘ ৪ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম তথা করোনাকালীন সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে তা চোখে পড়ার মতো। পরবর্তীতে সকলেই স্বজনের সকল কার্যক্রমের সফলতা কামনা করে পাশে  থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আইনিউজ/এম.আর/ এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়