কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২৩:৪২, ১৫ জানুয়ারি ২০২১
পৌর নির্বাচনের জন্য প্রস্তুত কুলাউড়া
ফাইল ছবি
রাত পোহালেই কুলাউড়া পৌরসভা নির্বাচন। দ্বিতীয় ধাপে কুলাউড়াসহ ৬০ পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যে সকল প্রস্তুতিও শেষ করেছে প্রশাসন।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চায়ের দোকান, পাড়ার মোড়ে মোড়ে এখন চলছে নির্বাচনী আলোচনা। কে কাকে ভোট দিবেন তা নিয়েই জনমনে চলছে আলোচনা।
নির্বাচন উপলক্ষে কুলাউড়া পৌরসভা সেজেছে উৎসবের সাজে। গোটা শহর ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। অনেকে নিজের প্রিয় প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালাচ্ছেন।
গত কয়েক মাস ধরেই প্রার্থীরা গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। আধুনিক পৌরসভা গড়ার পাশাপাশি সকল নাগরিক-সুবিধার আশ্বাস দিচ্ছেন ভোটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কার্যক্রম তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছেন প্রার্থীরা।
নির্বাচনের বিষয়ে ভোটাররা বলেন, যে প্রার্থী আমাদের জন্য কাজ করবে আমরা তাকেই ভোট দেব। তবে নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের খুঁজে পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে। তাই এবার বুঝে শুনেই ভোট দিবেন বলে জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় কুলাউড়া পৌরসভা। এবারের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ধানের শীষ প্রতীকে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, নারকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস এবং জগ প্রতিকে আছেন শাহাজান মিয়া।
এবার কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯ জন।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























