মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:১১, ১৬ জানুয়ারি ২০২১
তিন স্তরের নিরাপত্তায় ভোট দিচ্ছেন ভোটাররা
মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভায় আজ শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়ের করা হয়েছে। দুটি পৌরসভায় ৯টি করে ১৮টি কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্র্যার্ট দায়িত্ব পালন করছেন।
সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ভোটাররা আসছেন, লাইনে দাঁড়াচ্ছেন। এরপর সকাল ৮ টা থেকে ভোট দিচ্ছেন। দুটি পৌরসভায় ভোটের শুরুটা শান্তিপূর্ণভাবে চলছে। ভোটাররা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোট দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ।
ভোটকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকে নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে।
দুটি পৌরসভায় আওয়ামী লীগ ও আওয়ামী বিদ্রোহী প্রার্থীদের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আভাসের সুরাহা পেতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।
কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলার পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন প্রতিদন্ধিতা করছেন।
মেয়র পদে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ , আওয়ামীলীগ মনোনীত সিপার উদ্দিন আহমদ , বিএনপি মনোনীত সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ও স্বতন্ত্র প্রার্থী শাহাজান মিয়া।
পৌরসভার ভোটার সংখ্যা রয়েছেন মোট ২০ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৬৫ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৪৭২ জন
কমলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বিদ্রোহী ও বিএনপি প্রার্থীসহ ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী সহ ৪৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।
কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন।
আইনিউজ/এইচকে/ আব্দুর রব
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























