ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আব্দুর রব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১৮, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:২১, ১৬ জানুয়ারি ২০২১

শান্তিপূর্ণ ভোটের আয়োজনে নেই স্বাস্থ্যবিধি নিশ্চিতের উদ্যোগ!

লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা

লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশের সকল কেন্দ্রে। তেমনি মৌলভীবাজারের কমলগঞ্জ এবং কুলাউড়া পৌরসভায়ও নির্বিঘ্নে ভোট সম্পন্নের অনেক আয়োজন রয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি নিশ্চিতের নেই কোন উদ্যোগ। ফলে সাধারণ জনগণের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। 

শনিবার শীত উপেক্ষা করে মৌলভীবাজারের দুই পৌরসভা নির্বাচনে ভোট দিতে এসে লাইনে দাঁড়াচ্ছেন ভোটাররা। কিন্তু পাত্তা দিচ্ছেন না করোনা মহামারীকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকার পরও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

কারো মুখে আছে মাস্ক, কেউ আবার এসেছেন মাস্ক ছাড়া। ভোট দিতে এসে দীর্ঘদিনের পরিচিত পেলে জড়িয়ে ধরছেন,মেলাচ্ছেন হাত। ভোটকেন্দ্রে গাদাগাদি করে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে  আছেন, কেউ কেউ একদম মুখোমুখি গল্প করছেন। এমন চিত্র দেখা গেছে মৌলভীবাজার দুটি পৌরসভার ভোটকেন্দ্রে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে।

উল্লেখ্য, আজ ১৬ জানুয়ারি দেশের ৬০ টি পৌরসভায় চলছে নির্বাচন। এর মধ্যে কমলগঞ্জ এবং কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ ।

কুলাউড়া পৌরসভা  নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন।  

অপরদিকে কমলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীসহ ৪৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়