ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৯, ১৬ জানুয়ারি ২০২১

কমলগঞ্জে কে হাসবেন শেষ হাসি?

কমলগঞ্জের চার মেয়র প্রার্থী

কমলগঞ্জের চার মেয়র প্রার্থী

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ। এখন অপেক্ষা কে হচ্ছেন পরবর্তী মেয়র। 

বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমেদকে অনেকটা বিপাকেই ফেলেছেন দলীয় দুই বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন  ও মো. হেলাল মিয়া। প্রতিদ্বন্ধিতায় আছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন। এখন পৌরবাসীর অপেক্ষা ভোটের ফলাফলের। 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয় পৌর নির্বাচনের ভোটগ্রহণ। এদিন শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটাররা আসেন নিজের প্রার্থীকে ভোট দিতে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিপি ও আনসার সদস্যরাও মাঠে ছিলেন।

কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ব্যালেটের মাধ্যমে দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকাল ৪টায়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। এজন্য সব ধরণের প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করা হয়েছিল। এখন শুধু ফলের অপেক্ষা।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়