ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২১

করোনা আক্রান্ত সাংসদ জোহরা আলাউদ্দিনকে ঢাকায় আনা হচ্ছে

সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হচ্ছে।

বিষয়টি শনিবার সন্ধ্যায় আইনিউজকে নিশ্চিত করেছেন জোহরা আলাউদ্দিনের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জোহরা আলাউদ্দিনের অ্যান্টিজেন টেস্ট করানো হলে ফল পজিটিভ আসে। তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য এখন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হচ্ছে।  

এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো আইনিউজকে বলেন, জোহরা আলাউদ্দিনের বড় ধরণের উপসর্গ নেই। কয়েকদিন ধরে হালকা জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন। এ অবস্থায় তার অ্যান্টিজেন টেস্ট করালে ফল পজিটিভ আসে। সাথে সাথে তাকে আইসোলেশনে রাখা হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও জানান, বড় ধরণের উপসর্গ না থাকলেও সিটিস্ক্যান পরীক্ষায় তাঁর ফুসফুস ৩০ শতাংশ আক্রান্ত পাওয়া গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বোর্ড মিটিংয়ে বসে তাকে করোনার সকল প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। রাষ্ট্রের গূরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  

জোহরা আলাউদ্দিনের সুস্থতার জন্য মৌলভীবাজার-হবিগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি শহরতলীর বালিকান্দিতে। তিনি জাতীয় মহিলা সংস্থার মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়