ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:৪২, ১৭ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপার ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে শহরের রাস্তায় খুব অল্প সংখ্যক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছে। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে মানুষজনের চলাফেরাও কম লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাছুম জানান, শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়