ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৪, ১৭ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির কমিটি গঠন

বার্ষিক সাধারণ সভা

বার্ষিক সাধারণ সভা

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) আইনজীবী সমিতি অফিসে বার্ষিক সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

সভায় ফয়জুল করিম ময়ূনকে সভাপতি এবং এড. নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাহমুদুর রহমান। এ সময় সাধারণ সম্পাদক এড. মকবুল হোসেন বিগত বছরের ( ২০২০) আয় ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

সভায় বক্তব্য রাখেন মঞ্জুলাল দেবনাথ, এড. আশরাফুল ইসলাম,  এড. মঈনুর রহমান মগনু, এড. আব্দুল খালিক (এপিপি,) এড. বদরুল হোসেন চৌধুরী (মুকুল), এড. নিখিল রঞ্জন দাশ, এড. আবু বকর, এড. ভূষনজিৎ চৌধুরী, এড. মির্জা ছয়েফ উদ্দিন বেগ, বদরুল হোসেন, আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ফয়জুল করিম ময়ূনকে সভাপতি এবং এড নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক, এড. মির্জা ছয়েফ উদ্দিন বেগকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি-২০২১ গঠন করা হয়। এই কমিটি আগামী এক বছর সকল কার্যক্রম পরিচালনা করবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়