ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪২, ১৭ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ‍যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

চিকিৎসাধীন অবস্থায় সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজ

চিকিৎসাধীন অবস্থায় সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৌরসভা নির্বাচনের রেশ ধরে যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপিয়ে জখম করেছেন একই দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামরুল বক্স।

আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে মঈনুল হোসেন সবুজ চিকিৎসাধীন আছেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেনের ছোট ভাই ইকবাল হোসেন জানান, দুপুরের দিকে সবুজ কুলাউড়া উছলাপাড়া এলাকার আমিনুল ট্রেডার্সে বসা ছিলেন। সেসময় হঠাৎ করে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামরুল বক্স ১৫-২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ওপর আক্রমণ করেন। এসময় তাদের অস্ত্রের আঘাতে সবুজের হাত, মাথা, পেট ও পিঠ মারাত্মকভাবে জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আহত মঈনুল হোসেনের বড় ভাই আমিনুল ইসলাম তৈমুছ বাদী হয়ে কামরুল বক্সসহ সাত-আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়