ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১৭ জানুয়ারি ২০২১

ক্যান্সার আক্রান্ত কুতুব আলী বাঁচতে চায়

কুতুব আলী

কুতুব আলী

কুতুব আলী (৪২)। পেশায় রিকশাচালক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের দৌলতপুর গ্রামের বাসিন্দা সে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সে। 

কিন্তু বর্তমানে সে দাঁতের মাড়ির ক্যান্সারে আক্রান্তে হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. এস্তেফছার হোছাইনের অধীনে চিকিৎসাধীন আছে।    

চিকিৎসকরা জানিয়েছেন কুতুব আলীর সুস্থতার জন্য বেশ কয়েকটি কেমোথেরাপি দিতে হবে। এ জন্য প্রয়োজন অনেক টাকার।

একমাত্র বসতভিটে বিক্রি করে চিকিৎসা সেবা নিচ্ছেন কুতুব আলী। পরবর্তী চিকিৎসার জন্য তিনি শূন্য প্রায়। তার স্ত্রীর পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

তাই কুতুব আলীর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তার পরিবারের  সদস্যরা।

কুতুব আলীকে সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৭৪২৯০৬১৭৪

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়