কমলগঞ্জ প্রতিনিধি
নির্বাচিত হয়েই পোস্টার অপসারণে তৎপর মেয়র জুয়েল
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার নির্বাচন শেষ হয়েছে গেলো শনিবার (১৬ জানুয়ারি)। নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জুয়েল আহমদ।
মেয়র নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় কমলগঞ্জ পৌর এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য এবার নিজেই মাঠে নামলেন নির্বাচনের সময় টাঙ্গানো পোস্টার অপসারণের জন্য।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ বিষয়ে মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না।’
এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে জানিয়ে মেয়র বলেন, এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। গতবারের মতোই আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় মেয়রের সঙ্গে তাঁর সমর্থকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























