কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৩৯, ১৮ জানুয়ারি ২০২১
কুরমা খাসিয়াপুঞ্জি একাদশকে হারাল শমশেরনগর ফুটবল একাডেমি
সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান ফুটবল প্রতিযোগিতায় কুরমা খাসিয়াপুঞ্জি একাদশকে ট্রাইবেকারে হারিয়ে শমশেরনগর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রতিযোগতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৭ ডিসেম্বর মোট ১৬ টি দলের অংশগ্রহণে কুরমা চা বাগান ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল।
ফাইনালে শমশেরনগর ফুটবল একাডেমি ও কুরমা খাসিয়াপুঞ্জির মধ্যকার খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। ফলে ট্রাই বেকারে ৮-৩ গোলে কুরমা খাসিয়াপুঞ্জি ফুটবল একাদশকে হারিয়ে শমশেরনগর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন শমশেরনগর ফুটবল একাডেমির সোহান।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























