কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২১
সাত শতাধিক রানার দৌড়াবেন শমশেরনগরে
সংগৃহীত
প্রথমবারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অনুষ্ঠিত হতে চলেছে আল্ট্রা ট্রেইল ম্যারাথন। ১৭ দেশের ৩০ জন রানারসহ সাত শতাধিক রানারের অংশগ্রহণে আগামী ২৯ জানুয়ারি হবে এই ম্যারাথন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) শমশেরনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকে জানান আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ কমিটির সদস্য সচিব নবিল শমশেরী।
গণমাধ্যমকে নবিল শমশেরী জানান, ২৯ জাুনয়ারি মোট ৩ ধাপে (১০ কিলোমিটার, ২১.১ কিলোমিটার, ও ৫০ কিলোমিটার) প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এদিন ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হবে ২১.১ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় শুরু হবে ১০ কিলোমিটারদূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
নবিল শমশেরী আর বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জনসহ সাত শতাধিক রানার ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশের পতাকা বহনকারী যারা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।
অংশগ্রহণকারী রানারদের জন্য রিসোর্ট ও গেষ্ট হাউজ আগামী ২৮ ও ২৯ জাুনয়ারির জন্য আগাম বুকিং করে নেয়া হয়েছে। চা বাগান ও পাহাড় বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব নবিল শমশেরী।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























