মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:০০, ২০ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক মৌলভীবাজার সীমান্তে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্তে ৭ ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মাহফুজুর রহমান, শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মাহবুবুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওপর দিকে বিএসএফ পানি সাগরের সেক্টর হেড কোয়ার্টারের ডিআইজি রাজীব কুমার দোহা, বিএসএফ ২০ ব্যাটালিয়ন কমান্ডার সংকট প্রসাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কার্যালয় সূত্রে জানা যায়, সীমান্তের নানা বিষয় নিয়ে প্রতি তিন মাস অন্তর বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারণে এ বৈঠকটি বিলম্বিত হয়েছে। তবে বৈঠক সফল হয়েছে। বৈঠকে দৃুই দেশের সীমান্তে নিরাপত্তা আরো জোরদারের পাশাপাশি বিভিন্ন ছোটখাটো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় করোনাকালে উভয় দেশের সরকারের বিধি মোতাবেক ভিসাধারী যাত্রী আসা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।
পতাকা বৈঠকে অংশগ্রহণকারী বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ জানান, ভারতের অভ্যন্তরে মনুঘাট আইসিপিতে সেক্টরকমান্ডার পর্যায়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূল্যরেখা অতিক্রম এবং মাদকদ্রব্য প্রবেশের ব্যাপারে বিএসএফের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
এছাড়াও বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানসহ উভয় দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























