ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:১৪, ২১ জানুয়ারি ২০২১

সিলেট-মৌলভীবাজার ও হবিগঞ্জ রুটে বিআরটিসি বাসে শীতকালীন বিশেষ ছাড়

বিআরটিসি বাস

বিআরটিসি বাস

যাত্রীদের দীর্ঘ প্রত্যাশিত সিলেট থেকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে চালু হয়েছে বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের) বাস সার্ভিস। গত বছরের ২২ ডিসেম্বর এই দুই রুটের বাস সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিবহন শ্রমিকদের বাঁধার মুখেও যাত্রীসেবা দিয়ে যাচ্ছে সরকারি এই বাস সার্ভিস। এদিকে শীত উপলক্ষে যাত্রীদের বিশেষ ছাড় দিচ্ছে বাস কর্তৃপক্ষ।

এই বিষয়ে বিআরটিসি কাউন্টারের সিলেট প্রতিনিধি সুয়াইব শুভ আইনিউজকে বলেন, শীতকালীন ছাড় হিসেবে তারা এসিতে ৪০ থেকে ৬০ টাকা ছাড় দিচ্ছেন। এছাড়া  শীতে এসি বন্ধ থাকে বলে তারা ভাড়াও কিছু কম রাখছেন। তবে এই ভাড়া শুধুমাত্র শীতকালীন ছাড় হিসেবেই থাকবে।  

বিআরটিসির বাস ভাড়া:

রুট

ভাড়া

শীতকালীন ছাড় দিয়ে ভাড়া

সিলেট-শ্রীমঙ্গল

২৩৫ টাকা

১৯৫ টাকা

সিলেট-মৌলভীবাজার

১৮০ টাকা

এসি: ১৪০ টাকা

নন-এসি: ১১০ টাকা

সিলেট-হবিগঞ্জ (বাইপাস)

২৭৭ টাকা

১৮০ টাকা

 

উল্লেখ্য, বাস সংখ্যা কম থাকায় নন-এসি বাস শুধু মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে চলাচল করছে। 

এছাড়া আইনিউজের পাঠকদের জন্য সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাসের সময়সূচি এবং কাউন্টারের তথ্য দেয়া হলো-

সময়সূচি:

সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে মৌলভীবাজারে উদ্দেশ্যে ছেড়ে যায় :-

                   সকাল ০৯.৩০মিনিট
                     সকাল ১০.৩০মিনিট
                    সকাল ১১.৩০মিনিট
                     দুপুর ০১.৩০ মিনিট
                     দুপুর ০৩.৩০মিনিট
                     বিকাল০৫.৩০ মিনিট

মৌলভীবাজার ঢাকা বাস কাউন্টার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায় :-

সকাল ১১-০০মিনিট
সকাল ১২-০০মিনিট
 দুপুর ০১-০০মিনিট
  দুপুর ০৩-০০ মিনিট
  বিকাল  ০৫-০০মিনিট
   সন্ধ্যা ০৭-০০ মিনিট

শ্রীমঙ্গল র‍্যাব -৯ অফিস এর পাশে হবিগঞ্জ রোড হতে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় :- 

সকাল ০৭-৩০মিনিট
সকাল ০৮-৩০ মিনিট
 দুপুর ০১-৩০ মিনিটে
 দুপুর ০৩-৩০মিনিট
বিকাল ০৫-৩০ মিনিট

মৌলভীবাজার ঢাকা বাস কাউন্টার হতে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় :-

সকাল ০৮-০০মিনিট
সকাল ০৯-০০ মিনিট
 দুপুর ০২-০০ মিনিটে
 বিকাল০৪-০০মিনিট
 সন্ধ্যা  ০৬-০০ মিনিট

সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে  থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় :-

সকাল ০৯-০০ মিনিট
 সকাল১০-০০ মিনিটে
 দুপুর ০১-০০মিনিট
 দুপুর ০৩-০০মিনিট
বিকাল ০৫-৩০ মিনিট

হবিগঞ্জ থেকে সিলেট  কদমতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায় :-

সকাল ০৯-৩০ মিনিট
 দুপুর ১০-৩০ মিনিটে
 দুপুর ১২-৩০মিনিট

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়