কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:০৬, ২৮ জানুয়ারি ২০২১
নেই গরম কাপড়, চটের বস্তায় চা শ্রমিকদের শীত নিবারণ
গরম কাপড় নেই তাই চটের বস্তাই এখন তাদের সম্বল
বেশ কিছুদিন ধরে সারাদেশে মৃদ্যু শৈত্যপ্রবাহ বইছে। এমন শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে একদিকে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ, অন্যদিকে গরম কাপড়ের অভাবে দুর্ভোগে আছেন নিম্ন আয়ের লোকদের।
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতের আগমনে প্রকৃতির আচরণ স্বভাবসুলভ হলেও চা শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। সামর্থ্য না থাকায় কিনতে পারছেন না গরম কাপড়। ফলে চটের বস্তা দিয়ে শীত নিবারণ করছেন অনেক দরিদ্র শ্রমিক।
শীতের কারণে সাধারণ মানুষের কাজকর্মে স্তবিরতা দেখা দিয়েছে। এতে চা শ্রমিকদের পাশাপাশি দিনমজুরদের আয় রোজগার। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তাই চা শ্রমিকরা খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
গ্রামের দিনমজুর অনুরোদ্ধ রবিদাসের সাথে কথা বললে জানা যায়, শীত বেড়ে যাওয়ায় মানুষজন ঘর হতে কম বের হচ্ছেন। ফলে আয় রোজগার কমে গেছে। গরম কাপড়ের অভাবে চটের বস্তা দিয়ে শীত নিবারণ করতে হচ্ছে তাকে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক যোগিন্দ্র কুমার সিংহ বলেন, শীতের তীব্রতার কারণে সর্দি, কাশি ও নিউমোনিয়ায় শিশু ও বয়স্করা ভোগছেন বেশী।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শীত বাড়ার সাথে সাথে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের
সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখন শিশুরা নিউমোনিয়ায়, ডায়রিয়ায় এবং বয়স্করা এজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ১২ টি শিশু ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আউটডোরে রোগীর সংখ্যা বেশী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























