ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ২১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে ১১২৬ পরিবারের জন্য প্রস্তুত ঘর

মৌলভীবাজারে গৃহহীনদের জন্য নির্মিত ঘর

মৌলভীবাজারে গৃহহীনদের জন্য নির্মিত ঘর

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ১১২৬ পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ শেষ। এবার প্রস্তুতকৃত ঘর হস্তান্তরের পালা।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, খাস জমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১২৬টি সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।  

তিনি আরও জানান, প্রতিটি ঘর নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর পর্যন্ত খরচ হবে ১ লাখ ৭৩ হাজার ২ শত ৫০টাকা। সেমিপাকা ঘরের সাথে ভূমি ও গৃহহীন পরিবার দুই শতক জমি পাবেন।

উল্লেখ্য, শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর উপকারভোগীদের ঘর বুঝিয়ে দেয়া হবে।

মৌলভীবাজার জেলায় এদিন ৫৪২ পরিবার এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রোববার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়