মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৪৭, ২১ জানুয়ারি ২০২১
মৌলভীবাজারে ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল
ছাত্রদলের ঝাড়ু মিছিল
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পিতবার (২১ জানুয়ারি) শহরের শাহ মোস্তফা সড়ক থেকে নেতাকর্মীদের ঝাড়ু মিছিল বের হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে অংশ নেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম মহসীন ও যুগ্ম আহবায়ক মাজিদুল আলম চৌধুরী শাহান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান জামাল, জালাল আহমদ, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী জুমা, বাবলু আহমদ তালুকদার, ফুয়াদ আহমদ, সহ- সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ওবায়দুর রহমান নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলামসহ আরো অনেক পদ বঞ্চিতরা।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে এই কমিটি বাতিল করে জেলা ছাত্রদলের সুপার-৫ নেতার মতামতে কমিটি প্রকাশের আহবান জানান নেতাকর্মীরা। এই দাবী না মানা পর্যন্ত রাজপথে আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন তারা।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























