ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৫৯, ২১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে বিএনসিসির স্বেচ্ছাসেবা কর্মসূচি

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে মৌলভীবাজারে পালন করা হবে স্বেচ্ছাসেবা সপ্তাহ।   

আগামী রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় মৌলভীবাজার সরকারি কলেজ থেকে স্বাস্থ্যবিধি মেনে র‍্যালি শুরু হবে। এতে মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ক্যাডেটরা অংশগ্রহণ করবেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদ, ময়নামতি রেজিমেন্ট এ্যাডজুনেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। এছাড়াও বিভিন্ন কলেজ-স্কুলের বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক স্টাফ উপস্থিত থাকবেন। 

র‍্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে আবার মৌলভীবাজার সরকারি কলেজে এসে শেষ হবে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়