ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ২২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:২২, ২২ জানুয়ারি ২০২১

চারদিন পর প্রকাশ্যে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র পরিবারের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, সামাজিকভাবে বিচারের আশ্বাসে চার দিন ধরে ঘটনাটি চাপা ছিল। কিন্তু বুধবার (২০ জানুয়ারি) হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে হাসপাতালে ভর্তি করলে বিষয়টি প্রকাশ্যে আসে।   

মৌলভীবাজার সদর হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের জশমতপুর গ্রামে বাস করে ওই প্রতিবন্ধী শিশু (১৩)। তার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে যখন তার মা বাড়ির বাইরে ছিলেন তখন এক যুবক শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বিকেলে নির্যাতিতা শিশুর মা বাড়িতে ফিরে এসে মেয়ের ধর্ষণের কথা জানতে পান।

স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে একটি মহল সামাজিকভাবে সমঝোতার আশ্বাস দেয়। কিন্তু ৪ দিন অতিবাহিত হলেও কোনো ধরণের সমাধান দেয়নি। এদিকে বুধবার শিশুটির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন আছে।

নির্যাতিতা শিশুর মা বলেন, তিনি বাড়ি ফিরে জানতে পারেন পাশের বাড়ির এক যুবক ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করেছে।  এরপর ধর্ষণকারীর পক্ষ হয়ে স্থানীয় একটি মহল বিষয়টি সামাজিক বিচারের আশ্বাস দিয়েছিল। কিন্তু ৪ দিন চলে গেলেও তারা কোনো সমাধান দেয়নি।

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি চিকিৎসাধীন আছে। একটি মেডিক্যাল দল তার চিকিৎসা সেবা দিচ্ছেন।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, লোকমুখে শুনেছি জশমতপুর গ্রামে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। তারপরও পুলিশ খোঁজ নিয়ে বিষয়টি দেখছে বলেও তিনি জানান।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়