ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৪৯, ২৩ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখলাই মিয়া মারা গেছেন

আখলাই মিয়া

আখলাই মিয়া

মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব আখলাই মিয়া আর নেই। শুক্রবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আখলাই মিয়ার বাড়ির পাশের জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।

আখলাই মিয়ার মৃত্যুতে তার  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে  চাঁদনীঘাট ইউনিয়নসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। 

আইনিউজ/এবি/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়