ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩০, ২৩ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

গৃহহীনদের চাবি হস্তান্তর অনুষ্ঠান

গৃহহীনদের চাবি হস্তান্তর অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের ৪৯২টি উপজেলার ভূমি ও গৃহহীন ৭০ হাজার পরিবারকে জমি ও ঘর প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূমি ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে নির্মিত বাড়ির চাবি তুলে দেয়া হয়।

শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীনদের চাবি হস্তান্তর করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) মো. আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হসেন ইকবাল, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠন সম্পাদক ছালিক আহেমদ, বেলায়েত হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়,আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান নরেন্দ্র প্রসাদ বর্ধন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

আইনিউজ/এস.এম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়