ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আব্দুর রব

প্রকাশিত: ১৬:২২, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৪, ২৩ জানুয়ারি ২০২১

বাহারি পিঠা নিয়ে মৌলভীবাজারে পিঠা মেলা

মেলায় বাহারি ও ভিন্ন স্বাদের পিঠা

মেলায় বাহারি ও ভিন্ন স্বাদের পিঠা

শীত মানেই পিঠা-পুলির আয়োজন। ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে পিঠা মেলার। চলে প্রতিযোগিতাও। খাওয়ার সাথে দেখার মজাও কম নয়। পরিচিতি ঘটে নানান রকম ও স্বাদের পিঠা-পুলির সাথে। 

ঠিক তেমনি বাহারি ও ভিন্ন স্বাদের পিঠা নিয়ে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে অনুষ্ঠিত হলো পিঠা মেলা। শনিবার (২৩ জানুয়ারি) একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানের উদ্যোগে আয়োজিত এ মেলায় মোট ১৫ টি স্টল অংশ নেয়।

পিঠা উৎসবে হরেক রকম পিঠার পসরা নিয়ে বসেছিল পিঠা মেলা। শুরু থেকেই ভিড় করেছে তরুণ-তরুণী আর পিঠা রসিকরা। বাহারি নামের এসব পিঠা কিনতে ভিড় করছে ক্রেতারা। বাড়িতে পিঠা তৈরির ঝক্কি-ঝামেলা এড়াতে মেলা থেকে পিঠা বাসায় নিয়ে যেতে দেখা যায় অনেককেই।

মেলায় অংশগ্রহণকারীরা

আয়োজকরা বলছেন, পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই ছিল এই পিঠা মেলা। বিভিন্ন নামধারী এসব পিঠার নাম হয়তো কারো জানা নেই। তাই রান্না করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা পরিবেশন করে সবাইকে পরিচয় করিয়ে দেয়াই মেলার উদ্দেশ্য। মেলায় দক্ষতা দেখিয়ে রকমারি পিঠা পরিবেশন করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরাও।

পিঠা মেলায় অংশগ্রহণকারী সাহেরা আক্তার বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই এখন বিলুপ্তির পথে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যা বাঙালির কখনো বিলুপ্তি হতে দেয়না। তারই একটি অংশ হলো এ পিঠা। শহরাঞ্চলে এসব পিঠার প্রচলন না থাকলেও এখন পিঠা সবাই দেখতে পারছে।

সকাল থেকেই ভিড় করেন দর্শনার্থীরা

মেলার দর্শনার্থীরা বলেন, শহরে এসব পিঠার নাম কখনো শুনিনি। খুব ভালো লাগছে যে একদিনের জন্য হলেও গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠার আয়োজন সামনে দেখতে পারছি। আর স্বল্পমূল্যে এসব পিঠা পেয়ে আরো ভালো লাগছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়